Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধায়কের উদ্যোগে টাকি কলেজে বসল জলের মেশিন

এবার ছাত্র-ছাত্রীদের জন্য পানীয় জলের মেশিনের ব্যবস্থা করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। টাকি গভর্নমেন্ট কলেজে বৃহস্পতিবার বিধায়ক তহবিলের অর্থে বসানো ওই পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয়।

বিধায়কের উদ্যোগে টাকি কলেজে বসল জলের মেশিন
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: এবার ছাত্র-ছাত্রীদের জন্য পানীয় জলের মেশিনের ব্যবস্থা করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। টাকি গভর্নমেন্ট কলেজে বৃহস্পতিবার বিধায়ক তহবিলের অর্থে বসানো ওই পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয়। মেশিনটি থেকে সাধারণ তাপমাত্রার পাশাপাশি ঠান্ডা জলও পাওয়া যাবে। সেটি রক্ষণাবেক্ষণ করবে টাকি গভর্নমেন্ট কলেজে কর্তৃপক্ষ। এই মেশিন প্রসঙ্গে কলেজের এক ছাত্রী সুনীতা বর্মন বলেন, আগে কলেজে এসে বাইরে থেকে আগে জল কিনে খেতে হতো। এজন্য অনেক টাকাও খরচ হতো আমাদের। এখন বিধায়কের উদ্যোগে এই  মেশিন হওয়ার ফলে আমাদের আর বাইরে থেকে জল কিনে খেতে হবে না। আর বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রী ও কলেজ কর্তৃপক্ষের সুবিধার জন্য এই জলের মেশিনের ব্যবস্থা করা হল। এছাড়াও লাইব্রেরিতে একটি এসি মেশিন বসানো হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ