যোগীরাজ্যে বিজেপি বিধায়কের আত্মীয়কে পিটিয়ে খুন। এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য পিলভিটে। শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের পুরাণপুরের বিধায়ক বাবুরাম পাসোয়ানের তুতোভাই ফুলচাঁদের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি পাথর ছোড়া হয়। ফুলচাঁদের পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও মারধর করা হয়েছে। বাদ যায়নি নাবালিকা নাতনিও। আহত আটজনকে পুরাণপুর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৭০ বছর বয়সি ফুলচাঁদের। ইতিমধ্যে পরিবারের সদস্যদের তরফে পাঁচজনের মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



