Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে খুনের অভিযোগে ধৃত স্বামী ও শ্বশুর  

বধূকে খুনের অভিযোগে ধৃত স্বামী ও শ্বশুর
 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: বধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃত স্বামীর নাম সূর্য রায়।  শ্বশুরের নাম সময় রায়। ধৃতরা কালিয়াগঞ্জ থানার বাঘণ গ্রামের বাসিন্দা। বুধবার সকালে বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে।  
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে বাঘন এলাকার বাসিন্দা সূর্যর সঙ্গে বিয়ে হয় টুঙইল বিলপাড়ার বাসিন্দা বুলবুলি দেবশর্মার (২৫)। কিন্তু বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। না আনায় বুলবুলির উপর নির্যাতন শুরু হয়। একাধিকবার সালিশি বসে। গত ২০ জানুয়ারি ভোরে নিজের ঘর থেকে উদ্ধার হয় বধূর ঝুলন্ত দেহ। বধূর বাবা গোকুল দেবশর্মা বলেন, আমার মেয়েকে মেরে ফেলেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। বারেবারে টাকা দিলেও মেয়েকে অত্যাচার করা হতো। 
Advertisement
সম্পর্কিত সংবাদ