Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে ধর্ষণে ধৃত প্রতিবেশী

শীতলকুচির এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। শনিবার নির্যাতিতার পরিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।

বধূকে ধর্ষণে ধৃত প্রতিবেশী
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচির এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। শনিবার নির্যাতিতার পরিবার শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। গৃহবধুর অভিযোগ, স্বামী ভিনরাজ্যে থাকে। সেই  সুযোগ নিয়ে প্রতিবেশী যুবক তানবীর হাসান তাকে ধর্ষণ করে। প্রায়ই ওই যুবক তাকে ফোন করে উত্যক্ত করত। নানা কুপ্রস্তাব দিত। যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকের বাবা এনামুল হক জানান, ফোনের মাধ্যমে গৃহবধূর সঙ্গে ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার গৃহবধূর পরিবার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। ছেলেকে ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের করেছে। এবিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, দুই পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু শুরু হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ