Bartaman Logo
২৭ মে, ২০২৬

বধূ এসপি নেতার মেয়ে, বহিষ্কারের সঙ্গে বিয়ের সম্পর্ক নেই: মায়াবতী

বধূ এসপি নেতার মেয়ে, বহিষ্কারের সঙ্গে বিয়ের সম্পর্ক নেই: মায়াবতী
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: চাপের মুখে ১৮০ ডিগ্রি ঘুরলেন বিএসপি নেত্রী মায়াবতী। স্পষ্ট জানালেন, যাঁকে খুশি বিয়ে করতে পারেন নেতারা, তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।  সমাজবাদী পার্টির এক বিধায়কের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিলেন একজন বিএসপি নেতা। অভিযোগ, ওই নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন মায়াবতী। তারপর থেকেই শোরগোল শুরু হয়। শনিবার বিবৃতি দিয়ে তিনি জানালেন, দলের কোনও নেতা অন্য যে কোনও ব্যক্তিকেই  বিয়ে করতে পারেন। এ বিষয়ে দল কোনও হস্তক্ষেপ করবে না। 
Advertisement
বিএসপির রামপুর জেলা শাখার সভাপতি সুরেন্দ্র সাগরের ছেলে বিয়ে করেন আম্বেদকর নগর জেলারআলাপুরের এসপি বিধায়ক ত্রিভুবন দত্তর মেয়েকে। বিয়েতে অখিলেশ যাদব উপস্থিত ছিলেন। এরপরই দল থেকে সুরেন্দ্রকে বহিষ্কার করে দেওয়া হয়। জানানো হয়, দল বিরোধী কাজ ও শৃঙ্খলাভঙ্গ করেছেন তিনি। ত্রিভুবন এক সময় বিএসপিতেই ছিলেন। তবে বিধানসভা নির্বাচনের আগে তিনি যোগ দেন এসপিতে। সুরেন্দ্রকে দল থেকে বহিষ্কার করার পরই শুরু হয় জলঘোলা। 
সম্পর্কিত সংবাদ