Bartaman Logo
২৭ মে, ২০২৬

বড়দিনের সকালে ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, দেরিতে চলছে ট্রেন এবং বিমান

বড়দিনের সকালে ঘন কুয়াশায় ঢাকা দিল্লি, দেরিতে চলছে ট্রেন এবং বিমান
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর: বড়দিনের সকালে ঘন কুয়াশার চাদরে মোড়া দিল্লি। পাশাপাশি রাজধানীতে বজায় রয়েছে শীতের কামড়। কম দৃশ্যমানতার কারণে দেরিতে চলছে বহু ট্রেন। রেল সূত্রে খবর, ঘন কুয়াশার জেরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী মোট ২০টি ট্রেন দেরিতে চলছে। এছাড়া ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। আজ, বুধবার সকালে দৃশ্যমানতা কম থাকার কারণে বেশ কয়েকটি বিমানই দিল্লিতে অবতরণ করতে পারে নি। দিল্লি বিমানবন্দর তাদের এক্স হ্যান্ডলে লেখে, “যে বিমানগুলি ‘সিএটি থ্রি’ সম্মত নয়, সেগুলি প্রভাবিত হতে পারে। যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”
Advertisement
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিল্লিতে আজ সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে ঘন কুয়াশার কারণে রাজধানীতে হলুদ সতর্কতাও জারি করা হয়। অন্যদিকে, বুধবার সকাল ৬টায় দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৩৪। এর অর্থ ‘খুব খারাপ’। তবে আগের থেকে রাজধানীর বাতাসে কিছুটা উন্নত হয়েছে। গতকাল, মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৯৮।
সম্পর্কিত সংবাদ