Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বৃদ্ধার দেহ উদ্ধার

বৃদ্ধার দেহ উদ্ধার
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: জাতীয় সড়কের ধার থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল ইটাহারের কুকড়াকুন্ডা এলাকা থেকে। প্রায় ২ মাস আগে হঠাৎ একদিন ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় রাস্তায় ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর তাঁরা পুলিসকে খবর দেন। পুলিস বৃদ্ধাকে জাতীয় সড়কের ধার থেকে দূরে নিরাপদ স্থানে সরিয়ে দেন। স্থানীয় বাসিন্দা ও সমাজসেবীরা বৃদ্ধাকে নিয়মিত খাবার, শীতবস্ত্র তুলে দিতেন। বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। ফলে সেখানেই তিনি থাকতেন। মঙ্গলবার রাতে স্থানীয়রা বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিস বৃদ্ধাকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিসের অনুমান, ঠান্ডা ও অপুষ্টিজনিত কারণে বৃদ্ধার মৃত্যু হতে পারে। - প্রতীকী চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ