Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বেড়াচাঁপা চৌমাথায় ট্রাফিক পুলিস বুথ

বেড়াচাঁপা চৌমাথায় ট্রাফিক পুলিস বুথ
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দেগঙ্গার বেড়াচাঁপা চৌমাথায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানে দুর্ঘটনা এবং যানজট এড়াতে উদ্যোগী হল বারাসত জেলা পুলিস। মঙ্গলবার এজন্য বেড়াচাঁপা চৌমাথায় ট্রাফিক পুলিস বুথের উদ্বোধন করলেন বারাসত জেলা পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া। নতুন বুথের উদ্বোধনের পাশাপাশি এদিন বেড়াচাঁপা ট্রাফিক ইনসপেক্টরের কার্যালয়েরও উদ্বোধন করেন তিনি।
Advertisement
জানা গিয়েছে, বেড়াচাঁপা বাজারের ব্যবসায়ী ও বাসচালকদের সঙ্গে বৈঠকে যানজট কমানো নিয়ে আলোচনা করেছে পুলিস। তাতে ব্যবসায়ী এবং বাসচালকদের কিছু নির্দেশিকাও দেওয়া হয়। যানজট কমাতেই চালু করা হল ট্রাফিক বুথ। এদিন ওই বুথের উদ্বোধনের পর টাকি রোড ধরে যাওয়া হেলমেটহীন বাইকচালকদের হাতে হেলমেট তুলে দেয় ট্রাফিক পুলিস। -নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ