Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদ ৭৫ হাজার নাম, ৮ কেন্দ্রে বেশি মহিলা ভোটার  

বাদ ৭৫ হাজার নাম, ৮ কেন্দ্রে বেশি মহিলা ভোটার
 
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার আটটি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা এবার পুরুষদের তুলনায় বেশি। সব মিলিয়ে তালিকায় নতুন করে ৯৭ হাজার ভোটার নাম তুলেছেন। বাদ গিয়েছে ৭৫ হাজার নাম। তাঁদের মধ্যে কেউ মৃত, কেউ বা অন্য জায়গায় চলে গিয়েছেন। ফর্ম সেভেন জমা পড়ার ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনায় এখন মোট ভোটারের সংখ্যা ৮৫ লক্ষ ৮৫ হাজার ৮০২। ভোটার সংখ্যা গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে এবার। যে আটটি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা বেশি সেগুলি হল, সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ, বারুইপুর পশ্চিম, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, যাদবপুর, টালিগঞ্জ এবং মহেশতলা। এগুলির মধ্যে যাদবপুরে পুরুষের থেকে ১১ হাজার ৩০৮ জন বেশি মহিলা ভোটার রয়েছেন। গোটা জেলার মধ্যে এটাই সর্বাধিক ব্যবধান। এদিকে, এবারের চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় দেড় শতাংশ ১৮-১৯ বছরের, অর্থাৎ প্রথমবারের ভোটার রয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ