Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিচারপতিকে ইমপিচ করতে নোটিস এমপিদের

বিচারপতিকে ইমপিচ করতে নোটিস এমপিদের
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: বিদ্বেষমূলক মন্তব্যের গুরুতর অভিযোগ! এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত বিচারপতি শেখরকুমার যাদবের ইমপিচমেন্টের দাবিতে শুক্রবার নোটিস জমা পড়ল রাজ্যসভায়। তাতে সই করেছেন কপিল সিবাল, পি চিদম্বরম, সাকেত গোখলে, দিগ্বিজয় সিং সহ ৫৫ জন বিরোধী এমপি। ‘বিদ্বেষমূলক মন্তব্য ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিতে প্ররোচনা’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিচারপতির বিরুদ্ধে। এই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এর আগেও সংসদে সরব হয়েছিলেন বিরোধী সাংসদরা। এমপিদের সই করা ২১ পৃষ্ঠার নোটিসে বলা হয়েছে, উনি সংখ্যালঘুদের আক্রমণ করেছিলেন। ভিএইচপির অনুষ্ঠানে বিচারপতি যাদবের সেই ভাষণই এর প্রাথমিক প্রমাণ। সংখ্যালঘুদের প্রতি তাঁর পক্ষপাতমূলক মনোভাব প্রকাশ পেয়েছে সেদিনের ভাষণে। ৮ ডিসেম্বর প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে বিচারপতি বলেছিলেন, ‘এটা হিন্দুস্তান। হিন্দুস্তানে বসবাসকারী সংখ্যাগুরু সম্প্রদায়ের ইচ্ছা অনুযায়ী চলবে দেশ।’ সাংসদদের অভিযোগ, রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে ব্যক্তিগত মতামত জানিয়ে লক্ষ্মণরেখা অতিক্রম করেছেন বিচারপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ