Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিচারাধীন বন্দির মৃত্যু, বোর্ড গঠন করে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

বিচারাধীন বন্দির মৃত্যু, বোর্ড গঠন করে ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেল হেফাজতে থাকাকালীন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার এন আর এস হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই বোর্ডকে মৃত মৌসম চট্টোপাধ্যায়ের দেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে আদালত। গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। আগামী ২৪ জানুয়ারি মামলার পরবর্তী শুনানিতে রিপোর্ট পেশ করতে হবে। এছাড়াও টালা থানাকে মৌসমের দেহ  আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি ঘোষ।   
Advertisement
বেলঘরিয়ার বাসিন্দা মৌসম চট্টোপাধ্যায় ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানা। এরপর দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয় তাঁকে। গত সপ্তাহে জেলেই মৃত্যু হয় মৌসমের। এরপর তাঁর মা অভিযোগ করেন, ছেলে অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এমনকী, হাইকোর্টের নির্দেশের পরও তাঁর চিকিৎসা করানো হয়নি। পরবর্তীকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মৌসমের। এরপরই জেল কর্তৃপক্ষের গাফিলতিতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ