Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বছর ২০ পরে

বছর ২০ পরে
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘এলান’ হোক বা ‘জালিম’— একাধিক ছবিতে অভিনেত্রী মধুর সঙ্গে জুটি বেঁধেছেন অক্ষয় কুমার।  ২০ বছর পর তেলুগু ছবি ‘কান্নাপা’র হাত ধরে ফের তাঁরা জুটি বাঁধতে চলেছেন। এই সিনেমার মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছেন অক্ষয়। সদ্য ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দু’জনকে দেখা গিয়েছে। এত বছর পর অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে উচ্ছ্বসিত অক্ষয়।  তিনি বলেন, ‘এতদিন পর মধুর সঙ্গে দেখা করে ভীষণ ভালো লাগছে। প্রায় ২০ বছর পর ওর সঙ্গে দেখা হল।’ অক্ষয়ের খুনসুটি, ‘মনে হয় রাতে ফ্রিজের মধ্যে ঢুকে ঘুমোয়। একটুও পরিবর্তন হয়নি।’ এই ছবিতে শিবের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। মুকেশ কুমার সিং পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মোহন বাবু, বিষ্ণু মঞ্চু, মোহনলাল, প্রভাস, কাজল আগরওয়াল সহ আরও অনেককে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ