Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাবার বকুনি, ছ’দিন খোঁজ নেই স্কুলপড়ুয়ার

বাবার বকুনি, ছ’দিন খোঁজ নেই স্কুলপড়ুয়ার
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: নতুন বই দিয়েছে স্কুল। কিন্তু ছেলে পড়তেই বসছে না। তাই বাবা কড়া বকুনি দিয়েছিলেন ছেলেকে। এরপরই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় অষ্টম শ্রেণির ছাত্র। ছ’দিন হয়ে গেলেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বলরামপুরে। ছাত্রের পরিবার বারুইপুর থানায় অভিযোগ দায়ের করছে। এর পর থেকেই পুলিস তল্লাশি চালালেও খোঁজ পাওয়া যায়নি ওই ছাত্রের। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিস। বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেন, খোঁজ চলছে। সব থানায় ফটোও পাঠানো হয়েছে। এলাকায় মাইকিংও হচ্ছে।
Advertisement
পড়ুয়ার বাবা বলেন, গত শুক্রবার সকালে ছেলেকে একটু পড়াশোনা নিয়ে শাসন করি। তারপর দুপুরে একসঙ্গে ভাতও খেয়েছি। সন্ধ্যায় ও বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে আর বাড়ি ফেরেনি। সব জায়গায় খোঁজ করেছি, পাইনি। ওর কাছে টাকা পয়সাও ছিল না। বকুনির জন্য এইভাবে বেরিয়ে যাবে ভাবিনি। তিনি আরও বলেন, শনিবার থানায় অভিযোগ করেছি। পুলিস বলছে চেষ্টা করছে। কিন্তু এখন কিছু হল না।
সম্পর্কিত সংবাদ