সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ ব্লকের বাবলারি পঞ্চায়েতের বেশকিছু এলাকায় নিকাশি নালা থাকলেও নোংরা জল ফেলার কোনও জায়গা ছিল না। ফলে অনেক সময় নিকাশি নালার নোংরা জল এলাকার বেশকিছু চাষের জমিতে গিয়ে পড়ত। আর ওই নোংরা জল ক্ষতি করত চাষের জমির। এই সমস্যা ঠেকাতে এবার তৈরি হচ্ছে গ্রে-ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান্ট। সেখানে দু’টি সুবিশাল চেম্বার তৈরি করা হচ্ছে। এলাকার নর্দমার জল নিকাশি নালার মাধ্যমে ওই দু’টি চেম্বারে গিয়ে পড়বে। সেখান থেকে ওই দূষিত জল বিজ্ঞানসম্মত উপায়ে পরিশোধন করা হবে। সেই পরিশোধিত জল নিয়ে তা চাষের কাজে ব্যবহার করা যাবে।
Advertisement
নবদ্বীপ বাবলারি পঞ্চায়েতের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার কাছে প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে গ্রে-ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পটি। ৩০ মিটার লম্বা এবং ১০ ফুট গভীর দু’টি চেম্বার তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত এলাকার ব্যবহৃত নোংরা জল নর্দমার মাধ্যমে এই চেম্বারে পড়বে।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বারোয়ারিতলা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, বাসস্ট্যান্ড সহ বেশকিছু এলাকায় নিকাশি নালা রয়েছে। কিন্তু নর্দমার নোংরা জল ফেলার কোনও জায়গা ছিল না। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, নর্দমার জল ফেলার নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হোক। সেই মতো প্রায় দু’মাস আগে বাবলারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই প্রকল্প। সেই কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা শঙ্কর ঘোষ বলেন, এই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় নিকাশি ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা ছিল। নর্দমার জল গিয়ে পড়ত বিভিন্ন কৃষি জমিতে। ফলে ফসলের ক্ষতি হতো। নর্দমার জল জমে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়াত।
বাবলারি পঞ্চায়েতের প্রধান নারায়ণ কর্মকার বলেন, পঞ্চায়েত এলাকায় প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে নিকাশি নালা রয়েছে। এতদিন নিকাশি নালার নোংরা জল ফেলার কোনও নির্দিষ্ট জায়গা ছিল না। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, জল ফেলার নির্দিষ্ট জায়গা করা হোক। এরপর সাড়ে ২২ লক্ষ টাকা ব্যয়ে গ্রে-ওয়াটার ম্যানেজমেন্ট তৈরি হচ্ছে। বাবলারি বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকার নোংরা জল বিশেষ পদ্ধতিতে পরিশোধিত হয়ে কৃষি কাজে ব্যবহার করা যাবে। দু’মাস হল এই কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।