নয়াদিল্লি: বুধবার রাতে সারা বিশ্বে হঠাত্ করেই থমকে গেল ফেসবুক, হোয়াটসঅ্যাপ পরিষেবা। থমকে যায় ইনস্টাগ্রামও। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এদিন রাত ১২টা নাগাদ এই তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভ্রাট দেখা দেয়। গভীর পর্যন্ত পরিষেবা ঠিক হয়নি। কিন্তু কী কারণে এই সমস্যা দেখা দিল, তা নিয়ে মেটার তরফে কিছু জানানো হয়নি।



