নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রাজ্যের ফিল্ড ইনস্পেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন কর্মসূচিতে রাজ্য সেরা পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় এবং তৃতীয় উত্তর দিনাজপুর ও মালদহ। দু’মাসে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি জানতে সরকারি আধিকারিকরা রাজ্যজুড়ে সর্বমোট ২ লক্ষ ৩৬ হাজার ৪৫৮ টি সরেজমিন পরিদর্শন চালিয়েছেন। সরকারি কাজের ব্যাপারে তথ্য আপলোড করা হয়েছে ফিল্ড ইনস্পেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন অ্যাপে। রাজ্যের এই কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে পরিদর্শনের সংখ্যা সবচেয়ে বেশি হয়েছে। সেখানে ৪৫ হাজার ৪৯১ জায়গায় পরিদর্শন চালিয়েছেন আধিকারিকরা। দ্বিতীয় স্থান পাওয়া উত্তর দিনাজপুরে পরিদর্শন হয়েছে ২৬ হাজার ৬১৭ টি জায়গায়। মালদহে ২৪ হাজার ৯৩১ টি জায়গায়। এ নিয়ে জেলায় জেলায় প্রশাসনিক আধিকারিকরা যথেষ্ট উচ্ছ্বসিত। তাঁরা সরেজমিনে পরিদর্শনের কাজের গতি বাড়াতে আরও জোর দিচ্ছেন।
Advertisement
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন প্রকল্প যেমন শুরু করেছেন, তেমনই গ্রামে-গঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট, পানীয় জলের কাজ সহ পরিকাঠামো উন্নয়নের কাজ যথা সময়ে শেষ করার ব্যাপারে জোর দিয়েছেন। কিন্তু অনেক সময়ে বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। আর এই সব কাজগুলিকে যথাসময়ে শেষ করতে নিয়মিত তদারকি করাতে উদ্যোগী হয় রাজ্য। মূল উদ্দেশ্য, হাসপাতাল, স্কুল, আইসিডিএস সেন্টার এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কাজ ও পরিকাঠামো নিয়মিত মনিটরিং এবং আপগ্রেডেশন করা। সেইমতো বিভিন্ন আধিকারিকরা খাতাকলম ও মোবাইল ফোন নিয়ে পরিদর্শনে যান। জেলা, মহকুমা ও ব্লকস্তরের আধিকারিকরা এসব খতিয়ে দেখেন। এবং জিও ট্যাগ করে ফিল্ড ইনস্পেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন অ্যাপে আপলোড করেন। পরবর্তীতে রাজ্য থেকে আধিকারিকরা সেই তথ্য যাচাই করতে পারেন।
প্রশাসন সূত্রে খবর, জেলাশাসক থেকে শুরু করে মহকুমাশাসক, বিডিওরা এই পরিদর্শন পর্বে অংশ নেন। উত্তর দিনাজপুর জেলার দ্বিতীয় স্থান পাওয়া নিয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, রাজ্য থেকে ফিল্ড ইনস্পেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন অ্যাপের কাজ শুরু হতেই আমরা কাজ শুরু করেছিলাম। যার ভিত্তিতে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান পেয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, এই কর্মসূচিতে চতুর্থ স্থানে রয়েছে কোচবিহার। ওই জেলায় ২৪ হাজার ৯০১ টি জায়গায় পরিদর্শন হয়েছে। দক্ষিণ দিনাজপুর ১২ নম্বরে। ওই জেলায় পরিদর্শন হয়েছে ৪ হাজার ২১২টি জায়গায়। পশ্চিম বর্ধমানে হয়েছে ৩ হাজার ৮৯৯ জায়গায় পরিদর্শন। জলপাইগুড়িতে ৩ হাজার ৬৩০ টি জায়গায় পরিদর্শন করেছেন আধিকারিকরা।