Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন অনুষ্ঠানে ১৬তম বর্ষ পালন খড়্গপুরের এসজে ডান্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের

বিভিন্ন অনুষ্ঠানে ১৬তম বর্ষ পালন খড়্গপুরের এসজে ডান্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরের এসজে ডান্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের ১৬তম বর্ষ পালন করল। গত শনি ও রবিবার শহরের কৌশল্যা এলাকায় হরনাথ আশ্রম প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘সুর ঝঙ্কার ডান্স ফেস্টিভ্যাল’। সংস্থার কর্ণধার চন্দনা বারিক শাসমল বলেন, ১৬ বছর আগে বাবা রাজেন্দ্র বারিক ও আমি এই সংস্থা গড়ে তুলি। এদিন সেই সংস্থার ১৬ বছর পূর্তি উৎসব করতে পেরে খুব ভালো লাগছে। 
Advertisement
তিনি বলেন, দু’দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রথম দিন অর্থাৎ শনিবার ছিল নৃত্য প্রতিযোগিতা। রবিবার হয় অঙ্কন প্রতিযোগিতা। ওই দিন দুঃস্থদের বস্ত্রদান, কম্বলদান, পড়ুয়াদের স্কুলব্যাগ দেওয়া হয়। ওই দিনই হয় অ্যাকাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা চলচ্চিত্রের ডান্স কোরিওগ্রাফার ঋষি রায়চৌধুরী, সম্বলপুর ইউনিভার্সিটির পারফর্মিং আর্টের অধ্যাপক মমতা সাহু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বিভিন্ন দিনে অনুষ্ঠানের অতিথি হিসেব উপস্থিত ছিলেন। অ্যাকাডেমিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্থার ছাত্রছাত্রীরা ওড়িশি, সম্বলপুরী, গণেশ বন্দনা, ফোক ও ওয়েস্টার্ন নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ