শুক্রবার, ভ্যালেন্টাইন্স ডে’তে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা প্রতীক বব্বর ও প্রিয়া বন্দ্যোপাধ্যায়। বান্দ্রায় মা স্মিতা পাতিলের বাসভবনে প্রতীকের বিয়ের আসর বসেছিল। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরা। এদিন সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেতা। ২০২৩ সালে বাঙালি অভিনেত্রী প্রিয়ার সঙ্গে বাগদান সেরেছিলেন তিনি। গত বছর তাঁদের প্রেমের খবর সামনে আসে। তারপর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন শুরু হয় বলিপাড়ায়। উল্লেখ্য, এর আগে সন্যা সাগরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন প্রতীক।



