বাহরাইচ: দীর্ঘদিন গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। পুলিসের হাতে ধরা পড়ল শিবকুমার। মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনের মূল চক্রী সে। রবিবার উত্তরপ্রদেশের বাহারাইচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবা সিদ্দিকি খুনের মামলায় এর আগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
Advertisement
গত মাসে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বাবা সিদ্দিকি। তারপর থেকেই ফেরার শিবকুমার। সীমান্ত পেরিয়ে নেপালে পালানোর পরিকল্পনা ছিল তার। সেই অনুযায়ী ছক করছিল। কিন্তু বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার এদিন সকালে তার আস্তানায় অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিস ও মুম্বই পুলিসের যৌথ দল। আর তাতেই সাফল্য মেলে। শিবকুমারকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও চার জনকে।
পুলিস সূত্রে খবর, জেরার মুখে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছে এই শ্যুটার। জানিয়েছে, আনমোল বিষ্ণোইয়ের কথামতো সে বাবা সিদ্দিকিকে খুন করেছে। বিদেশের মাটিতে বসে নিজের অপরাধ-সাম্রাজ্য পরিচালনা করছে আনমোল।