আরাইয়া: নিজের বাবা, দাদু ও কাকার লালসার শিকার এক নাবালিকা। মাসের পর মাস টানা যৌন নির্যাতনে সম্প্রতি ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখনই বিষয়টি সামনে আসে। উত্তরপ্রদেশের আরাইয়া জেলার বিধুনা থানা এলাকায় এই জঘন্য অপরাধের অভিযোগ উঠেছে। অতিরিক্ত পুলিস সুপার অলোক মিশা জানান, এক মহিলার সঙ্গে ওই কিশোরী অভিযোগ জানাতে এসেছিল। অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পকসো সহ আরও বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে।



