Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর কমিশনারেট: রাস্তার ধারে বালি-পাথর পড়ে থাকলে কঠোর ব্যবস্থা, নির্দেশ থানাকে

বরানগরে পথ দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে প্রত্যেকটি থানাকে রাস্তা থেকে ইমারতি সামগ্রী তুলে নেওয়ার নির্দেশ দিল বারাকপুর পুলিশ কমিশনারেট।

বারাকপুর কমিশনারেট: রাস্তার ধারে বালি-পাথর পড়ে থাকলে কঠোর ব্যবস্থা, নির্দেশ থানাকে
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি বারাকপুর: বরানগরে পথ দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে প্রত্যেকটি থানাকে রাস্তা থেকে ইমারতি সামগ্রী তুলে নেওয়ার নির্দেশ দিল বারাকপুর পুলিশ কমিশনারেট। বারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার সিংয়ের পাঠানো নির্দেশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনো রাস্তার ধারে বালি, পাথর ইত্যাদি ফেলে রাখা যাবে না। যদি কেউ ফেলে রাখে, নজরে আসা মাত্র তা তুলে নিতে হবে। না হলে ওই সামগ্রী বাজেয়াপ্ত করবে পুলিশ। মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Advertisement

বারাকপুর পুলিশ কমিশনারেটের ২৩টি থানাতেই এই নির্দেশ গিয়েছে। নির্দেশ যাওয়ার পরই বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় পুলিশ তৎপর হয়েছে। প্রধান প্রধান রাস্তার ধারে বালি, পাথর পড়ে থাকলে পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে। রাতে বালি পাথর রাস্তায় নামানো হলে সকালের মধ্যে তা তুলে নিতে হবে বলে সাফ জানিয়ে দিচ্ছে পুলিশ।  শনিবার সকালে বরানগরে রাস্তার উপর স্টোনচিপস রাখার কারণেই ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় ওই ইমারতি সামগ্রী যিনি রেখেছিলেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। অত্যন্ত ব্যস্ত বি টি রোড, ঘোষপাড়া রোড, এস এন ব্যানার্জি রোড, বারাকপুর-বারাসাত রোড, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ইট, বালি, পাথর দেখলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। সোদপুরে স্কুল রোডে সোমবার দুপুরেও এই  ধরনের ব্যবস্থা নিতে দেখা গিয়েছে। নির্মাণসংস্থা বা বিল্ডার্সদের বক্তব্য, তারা জায়গা না পেয়ে একপ্রকার বাধ্য হয়ে রাস্তার ধারে রাতের বেলা এসব সামগ্রী ফেলেন। সকাল হলেই তা সরিয়ে নেন তাঁরা। এ ব্যাপারে তাঁরা আরও সতর্ক হবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ