Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আফগানদের হারাল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার দাবি জোরাল করল বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ বি’র ম্যাচে তারা ৮ রানে হারাল আফগানিস্তানকে

আফগানদের হারাল বাংলাদেশ
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আবু ধাবি: এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার দাবি জোরাল করল বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ বি’র ম্যাচে তারা ৮ রানে হারাল আফগানিস্তানকে। তিন ম্যাচে ৪ পয়েন্ট হল লিটন দাসদের। আফগানরা দুই ম্যাচ খেলে আটকে রইল ২ পয়েন্টেই।

Advertisement

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান তুলেছিল বাংলাদেশ। সর্বাধিক রান ওপেনার তানজিদ হাসানের। ৩১ বলে তিনি করেন আক্রমণাত্মক ৫২। সইফ হাসান (৩০), তৌহিদ হৃদয় (২৬) রান পেলেও ব্যর্থ অধিনায়ক লিটন দাস (৯)। আফগানিস্তানের হয়ে বল হাতে নজর কাড়েন নুর আহমেদ (২-২৩) ও ক্যাপ্টেন রশিদ খান (২-২৬)। ১৫৫ রানের লক্ষ্য তাড়া করে আফগানিস্তানের ইনিংসে দাঁড়ি পড়ে ১৪৬  রানে। রহমানুল্লাহ গুরবাজ (৩৫), আজমাতুল্লাহ (৩০) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান (৩-২৮), নাসুম আহমেদ (২-১১), রিশাদ হোসেন (২-১৮), তাসকিন আহমেদরা (২-৩৪) বল হাতে সফল।

সম্পর্কিত সংবাদ