Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরীমনির বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ, ঘটনা গড়াল থানায়

পরীমনির বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ, ঘটনা গড়াল থানায়
  • ৪ এপ্রিল, ২০২৫ ১৮:০৪
Prefer us on Google

ঢাকা, ৪ এপ্রিল: ফের একবার খবরের শিরোনামে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তাঁর বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় নায়িকার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অভিযোগকারী ওই পরিচারিকার নাম পিঙ্কি আক্তার। তিনি পরীমনির এক বছরের ছেলের দেখভালের দায়িত্বে ছিলেন। কিন্তু সম্প্রতি বাচ্চাকে খাওয়ানো নিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে দাবি করেছেন ওই পরিচারিকা। এমনকী মারধরের জেরে তাঁকে হাসপাতালেও যেতে হয় বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, একাধিকবার চড় মারার পাশাপাশি তাঁকে মাথাতেও আঘাত করেছেন পরীমনি।
ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে পিঙ্কি অভিনেত্রীর বিরুদ্ধে ভাটারা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিস সূত্রে খবর, পরীমনির বিরুদ্ধে অভিযোগ জানালেও ওই পরিচারিকা কোনও জিডি বা জেনারেল ডায়রি করেননি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ