Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভ্যালেন্টাইনস ডে’তে যুগলদের হেনস্তা, প্রতিবাদের মুখে চম্পট বজরং ব্রিগেডের

মাথায় আরএসএস ও বিজেপির আশীর্বাদ রয়েছে। সেই সুবাদে বজরং দলের বাড়াবাড়ির অন্ত নেই। এমনই দাবি বিরোধীদের। যুগলদের দেখলে বিয়ে দেওয়া, হুমকি দেওয়া সহ নানাভাবে হেনস্তা- গেরুয়া এই সংগঠনের বিরুদ্ধে এমন বহু অভিযোগই সামনে এসেছে।

ভ্যালেন্টাইনস ডে’তে যুগলদের হেনস্তা, প্রতিবাদের মুখে চম্পট বজরং ব্রিগেডের
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: মাথায় আরএসএস ও বিজেপির আশীর্বাদ রয়েছে। সেই সুবাদে বজরং দলের বাড়াবাড়ির অন্ত নেই। এমনই দাবি বিরোধীদের। যুগলদের দেখলে বিয়ে দেওয়া, হুমকি দেওয়া সহ নানাভাবে হেনস্তা- গেরুয়া এই সংগঠনের বিরুদ্ধে এমন বহু অভিযোগই সামনে এসেছে।  ভ্যালেন্টাইনস ডে’র দিন এমনই এক ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের জয়পুর। অভিযোগ, শনিবার রাজস্থানের জয়পুরের এক পার্কে গেরুয়া উত্তরীয় পরে ও লাঠি উঁচিয়ে ‘নীতি পুলিশে’র ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বজরং দলের কয়েকজন সদস্য। যুগলদের কাছে পরিচয়পত্র দেখতে চাইছিলেন তাঁরা। আর ঠিক তখনই রুখে দাঁড়ালেন স্থানীয়রা। পালটা তাঁদের কাছ থেকেই পরিচয়পত্র দেখতে চান আমজনতা। দীর্ঘক্ষণ বচসা চলে। জনরোষের মুখে পড়ে শেষমেশ পার্ক ছাড়তে বাধ্য হন বজরং দলের সদস্যরা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। 

Advertisement

পার্কে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর দাবি, বজরং দলের ওই সদস্যরা এদিক-ওদিক লাঠি নিয়ে ঘোরাঘুরি করছিলেন। কোনো যুগল দেখলেই রীতিমতো জেরা করছিলেন। তরুণ-তরুণীদের কাছ থেকে পরিচয়পত্র দেখতে চাইছিলেন। সেইসময় আমরাও রুখে দাঁড়াই। তাঁদের পরিচয়পত্র দেখতে চাই। একজন তাঁদের আদালতে টেনে নিয়ে যাওয়ার হুমকিও দেয়। দীর্ঘক্ষণ ধরে বচসা চলে। শেষমেশ বাধ্য হয়ে লাঠিগুলি বগলদাবা করে পার্ক ছেড়ে পালাতে বাধ্য হন তাঁরা। এই ঘটনার ভিডিয়ো সামনে আসতেই স্থানীয়দের পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

সম্পর্কিত সংবাদ