সংবাদদাতা, বনগাঁ: টোটো-যন্ত্রণায় কাবু বনগাঁবাসী। এজন্য পথ চলতে সমস্যা হচ্ছে, যানজটে আটকে গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে বাসিন্দাদের। শহরে দিনদিন বেড়েই চলেছে টোটোর সংখ্যা। অনুমোদিত টোটোর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেআইনি টোটো। বাসিন্দাদের একাংশের দাবি, রাজনৈতিক নেতাদের মদতে বাড়বাড়ন্ত টোটোর। এই যন্ত্রণা থেকে মুক্তি চান তাঁরা। শুধু যানজট নয়, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও ওঠে কখনও কখনও। বিশেষ করে রাতে সুযোগ বুঝে টোটোচালকরা বাড়তি ভাড়া দাবি করেন বলে অভিযোগ। সহকারী আঞ্চলিক পরিবহণ আধিকারিক রথীন মজুমদার বলেন, বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়েছে বেআইনি টোটো নিয়ে। এই বেআইনি টোটোচালকদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়া শহরে বেআইনি টোটো বেড়ে যাওয়ায় মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি টোটোর ধাক্কায় দুই মহিলার মৃত্যুতে টনক নড়েছে প্রশাসনের। তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও টোটোর উপর রাশ টানতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে।
Advertisement
এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ বলেন, রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশ মেনে সব বেআইনি টোটোগুলিকে ই-রিকশতে পরিবর্তন করা হবে। নির্দিষ্ট রুট ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ ই-রিকশ চালাতে পারবেন না। আর মালিককেই ই-রিকশ চালাতে হবে। রাজনৈতিক সুবিধা নিয়ে অনেকেই একাধিক টোটোর মালিক হয়ে উঠেছেন। দিন প্রতি ৩০০-৩৫০ টাকায় ভাড়া দিচ্ছেন টোটো। এদিকে ভাড়া নেওয়া টোটো কাঁচা হাতে চালাতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এসব বন্ধ করা হবে।
বনগাঁ শহরে একাধিক টোটো ইউনিয়ন রয়েছে। সবগুলিই শাসকদল তৃণমূল নেতাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে। ফলে একাধিক রাস্তার উপর গড়ে উঠেছে টোটো স্ট্যান্ড। মাথায় নেতাদের হাত থাকায় শহর জুড়ে দাপিয়ে বেড়ান টোটোচালকরা। যত্রতত্র পার্কিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো শহরের যানজট অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
বনগাঁ শহরে প্রায় দু’হাজারের বেশি টোটো রয়েছে। এর মধ্যে প্রায় ৭০০ টোটো অনুমোদিত। বাকিগুলি বেআইনি।