Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি মদ উদ্ধার, লিলুয়ায় গ্রেপ্তার এক

বেআইনি মদ উদ্ধার, লিলুয়ায় গ্রেপ্তার এক
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: লিলুয়ার দু’টি বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ বোতলেরও বেশি বেআইনি দেশি ও বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে হাওড়া সিটি পুলিস। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম রাজেশ পাসোয়ান। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লিলুয়ার চকপাড়ার মনসাপল্লিতে চন্দন পাসোয়ানের বাড়িতে হানা দেন হাওড়া সিটি পুলিসের গোয়েন্দারা। সেখান থেকে ৩৮৮ বোতল বেআইনি মদ বাজেয়াপ্ত করে পুলিস। গ্রেপ্তার করা হয় রাজেশকে। এরপর লিলুয়ার নতুনপল্লি এলাকায় সঞ্জয় দেবনাথ নামে আরেক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ২৮০ বোতল দেশি ও বিদেশি বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ