Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি কল সেন্টারে হানা, গ্রেপ্তার ১০

বেআইনি কল সেন্টারে হানা, গ্রেপ্তার ১০
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজার সাইবার থানা এবং ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা সোমবার নেতাজিনগর থানা এলাকায় একযোগে অভিযান চালান। সেখানে বেআইনি কল সেন্টার চালানোর অভিযোগে তাঁরা ১০ জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা নেতাজিনগর, নাকতলা, রিজেন্ট পার্ক, হরিদেবপুর, ঠাকুরপুকুর, সোনারপুর, বারুইপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
Advertisement
কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ধৃতরা ভয়েস ওভার ইন্টারনেট ফোন ব্যবহার করত। তার মাধ্যমে মূলত অস্ট্রেলিয়ার নাগরিকদের অ্যান্টি ভাইরাস বিক্রির নামে প্রতারণা ও জালিয়াতির করাবার ফেঁদে বসেছিল। ধৃতদের কাছ থেকে গোয়েন্দারা একটি ল্যাপটপ, তিনটি হার্ড ডিক্স, ১০টি মোবাইল ফোন, নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা, ৫টি চেক বই বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ