নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকে বেআইনি হোর্ডিং সরানো নিয়ে বিধাননগর পুরসভাকে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বিজ্ঞাপন সংস্থার সঙ্গে এক সপ্তাহের মধ্যে সভা করে পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
Advertisement
এর আগে সল্টলেকে বেআইনি হোর্ডিং নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। হিসেব অনুযায়ী, বিধাননগর-সল্টলেক এলাকায় ১৩৫টি হোর্ডিং থাকার কথা। অভিযোগ, এই মুহূর্তে সল্টলেকে হোর্ডিংয়ের সংখ্যাটা প্রায় ২৫০০। ওই মামলাতে গত বছর নভেম্বর মাসে সমস্ত বেআইনি বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু তারপরও জটিলতা দেখা দেয়। অভিযোগ ওঠে যাঁদের বৈধ লাইসেন্স রয়েছে, তাঁদের হোর্ডিংও সরিয়ে দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ফের মামলা হয়।
সেই মামলার শুনানির পর ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলাকারী এবং বিজ্ঞাপন সংস্থার সঙ্গে মিটিং করে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে পুরসভাকে। মিটিংয়ে কী আলোচনা হল, তার বিস্তারিত তথ্যও আদালতে জমা দিতে হবে।