Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদায় পালিয়ে যাওয়া দুই জা’য়ের ঠাঁই হল শ্রীঘরে

প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে শ্রীঘরে ঠাঁই হল বাগদার দুই জা’য়ের। পলাতক দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে বাগদা থানার পুলিস তাঁদের গ্রেপ্তার করে।

বাগদায় পালিয়ে যাওয়া দুই জা’য়ের ঠাঁই হল শ্রীঘরে
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে শ্রীঘরে ঠাঁই হল বাগদার দুই জা’য়ের। পলাতক দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে বাগদা থানার পুলিস তাঁদের গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

সোমবার সন্ধ্যায় শ্বশুর-শাশুড়ি ও পরিবারের তিন সদস্যকে মাদক মেশানো চা খাইয়ে বেহুঁশ করেন দুই বউ। এরপর প্রেমিক আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে যান বাগদার মালিদা গ্রামের বাসিন্দা বড় বউ কুলচান মল্লিক ও ছোট বউ নাজমা মণ্ডল। নাজমার স্বামী আনিসুর শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার পরই নড়ে চড়ে বসে বাগদা থানার পুলিস। তল্লাশি চালিয়ে মঙ্গলবার রাতে বাগদা থানার পুলিস দুই বউকে গ্রেপ্তার করে। আরিফ মোল্লার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আরিফের সঙ্গে 
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল দুই জা’য়ের। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ