Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

খারাপ আবহাওয়া, বাগডোগরায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ

খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিমান। বৃহস্পতিবার...

খারাপ আবহাওয়া, বাগডোগরায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ
  • ৩১ অক্টোবর, ২০২৫ ০০:১০
Prefer us on Google

খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিমান। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিল্লি থেকে বিমানে প্রতিবেশি রাষ্ট্র ভুটানের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ সহ ভুটানের আবহাওয়া এই মুহূর্তে খারাপ। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থমন্ত্রীর বিমান বাগডোগরায় জরুরি অবতরণ করে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান,  প্রতিকূল আবহাওয়ার জন্য অর্থমন্ত্রী  ভুটানে পৌঁছতে পারেননি। শিলিগুড়ির একটি হোটেলে রয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে অর্থমন্ত্রী ভুটানের উদ্দেশে রওনা হবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ