• কাজে ফিরলেন অভিনেতা বাবিল খান। গত বছর বলিউডের উপর ক্ষোভ উগরে দিয়ে যাবতীয় কাজ ছেড়ে দিয়েছিলেন বাবিল। জানিয়েছিলেন, সাময়িক বিশ্রামের পর তিনি ফিরবেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের কথাও জানিয়েছিলেন বাবিল। বিশ্রাম যে তাঁর স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, উল্লেখ করেছেন ইরফান খানের পুত্র। এবার কথা রাখলেন তিনি। ফিরলেন শ্যুটিংয়ে। সম্প্রতি তাঁর আসন্ন ছবির শ্যুটিংয়ের কয়েকটি মুহূর্ত সমাজমাধ্যমে শেয়ার করেছেন বাবিল। অনুরাগীদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার কথা লিখেছেন তিনি। তাঁর কথায়, ‘আমি কঠোর পরিশ্রম করছি, যাতে আমার কাজ দেখে আপনাদের ভালো লাগে। আশা করছি, খুব শীঘ্রই পর্দার সামনে আপনাদের সঙ্গে দেখা হবে।’



