Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে ব্যান বাবর, রিজওয়ানদের ইনস্টা অ্যাকাউন্ট

পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। সরাসরি প্রত্যাঘাত এখনও না হলেও, সিঁটিয়ে গিয়েছে পাকিস্তান।

ভারতে ব্যান বাবর, রিজওয়ানদের ইনস্টা অ্যাকাউন্ট
  • ২ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। সরাসরি প্রত্যাঘাত এখনও না হলেও, সিঁটিয়ে গিয়েছে পাকিস্তান। এরইমধ্যে ডিজিটাল দুনিয়ায় পাকিস্তানকে আরও কোণঠাসা করল দিল্লি। ভারতে ব্লক করা হল পাকিস্তানি ক্রিকেটারদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নিষিদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকায় রয়েছে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের নামও।

Advertisement

ভারত সরকারের অনুরোধে, ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা ভারতে পাকিস্তানি খেলোয়াড়দের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। পাকিস্তানি খেলোয়াড়দের এই তালিকায় বাবর আজম, মহম্মদ রিজওয়ান ছাড়াও শাহিন আফ্রিদি, মহম্মদ আমির, নাসিম শাহ, হ্যারিস রউফ এবং ইমাম উল হকের নাম রয়েছে।

প্রসঙ্গত, এর আগে একই কারণের জন্য নয়াদিল্লির পক্ষ থেকে অনেক পাকিস্তানি সেলিব্রিটির অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল। পাক অভিনেত্রী হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফর-সহ অনেক পাকিস্তানি শিল্পীর অ্যাকাউন্ট ব্লক করেছিল মোদি সরকার। এবার খেলোয়াড়দেরকেও সেই তালিকাতেই ফেলল নয়াদিল্লি।

পহেলগাঁওয়ে হামলাকে ভারত সরকার যে কোনও ভাবেই মেনে নেবে না তা বারবারই স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। চলছে একাধিক পরিকল্পনা। অ্যালার্ট রাখা হয়েছে সেনাকেও। দেশের বিভিন্ন প্রান্তে চালানো হচ্ছে প্রস্তুতি। এরইমধ্যে পাকিস্তানি ষড়যন্ত্র রুখতে ব্লক করা হচ্ছে তারকাদের অ্যাকাউন্টও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ