Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ে বাড়ির কাজে গিয়ে আত্মহত্যা

বিয়ে বাড়ির কাজে গিয়ে আত্মহত্যা
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রাজগঞ্জ: বিয়ে বাড়িতে কাজ করতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম পঙ্কজ হাজরা(২৬)। আমবাড়ি এলাকায় এক বিয়ে বাড়িতে গিয়ে বাজনা বাজান ওই যুবক। শুক্রবার হঠাৎ দেখতে পাওয়া যায়, কিছু দূরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার পুলিস। মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যায়। ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত বলেন, দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।    
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ