Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিয়ে ভাঙার বদলা নিতে পার্সেল বোমা

বিয়ে ভাঙার বদলা নিতে পার্সেল বোমা
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
আমেদাবাদ: স্ত্রী ছেড়ে চলে গিয়েছিলেন। সেজন্য স্বামীর রাগ গিয়ে পড়ল স্ত্রীর বন্ধুর উপর। তাঁকে সপরিবারে মেরে ফেলার অভিসন্ধি করে ওই ব্যক্তি। পার্সেলে করে বোম পাঠিয়ে দেয় সে। গুজরাতের আমেদাবাদের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে বলছেন, প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ কী না করে! তবে তা বলে বোমা! ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবক ও তার দুই বন্ধুকে। গত শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ আমেদাবাদের সবরমতীতে বিস্ফোরণে জখম হন দু’জন। তদন্তে নেমে একটি গাড়ি থেকে আরও দু’টি তাজা বোমা গ্রেপ্তার করে পুলিস। গৌরভ গান্ধভী নামে এক ব্যক্তিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জেরা করে ওই রাতে গ্রেপ্তার করা হয় রূপেণ রাও এবং রোহন রাভাল নামে আরও দু’জনকে। তাদের জেরা করে জানা যায়, এই বিস্ফোরণের মূলে চুয়াল্লিশের রূপেণ। বিয়ে ভেঙে যাওয়ার প্রতিশোধ নিতে প্রাক্তন স্ত্রীর বন্ধুর বাড়িতে বোমা পাঠিয়েছিল সে। একাজে তাকে সাহায্য করে বাকি দু’জন। পুলিস জানিয়েছে, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে রূপেণের। তার মধ্যেই এই ঘটনা।
Advertisement
সম্পর্কিত সংবাদ