Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি বাড়ি জল সরবরাহ সুনিশ্চিত করতে জেলা সফরে যাচ্ছেন মন্ত্রী

বাড়ি বাড়ি জল সরবরাহ সুনিশ্চিত করতে জেলা সফরে যাচ্ছেন মন্ত্রী
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়ার্ক অর্ডার পেয়েও যারা এখনও কাজ শুরু করেননি, সেই সব ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার পাশাপাশি নতুন করে দরপত্র ডাকার নির্দেশ দেওয়া হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে। বৃহস্পতিবার বাড়ি বাড়ি জল প্রকল্প নিয়ে প্রতি জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দপ্তরের মন্ত্রী পুলক রায় সহ পদস্থ কর্তারা। প্রসঙ্গত, এবিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যের নদীয়া, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার আধিকারিক ইঞ্জিনিয়ারদের নিয়েও পৃথক বৈঠক করেন তিনি। এভাবেই রাজ্যের ২২টি জেলার সঙ্গে বৈঠক করতেই জেলা পরিদর্শন শুরু করছেন মন্ত্রী পুলক রায়। আজ শুক্রবার ঝাড়গ্রাম যাচ্ছেন মন্ত্রী। সেখানেই ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই মেদিনীপুর জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকটি জেলার সঙ্গে বৈঠক শেষ করবেন তিনি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ