• ‘ওয়ার ২’-এর পর থেকেই তাঁকে ঘিরে নানা বিতর্ক দানা বেঁধেছে ইন্ডাস্ট্রি-জুড়ে। অ্যাকশন ছবির পরিচালক হিসেবে অয়ন মুখোপাধ্যায়ের নানা খামতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন সমালোচকরা। সে কথা কানে গিয়েছে তাঁরও। সে কারণে এবার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন অয়ন। কী সেই সিদ্ধান্ত? ‘ধুম ৪’-এর পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। সূত্রের খবর, প্রযোজক আদিত্য চোপড়াকে বিষয়টি জানিয়েছেন অয়ন। অ্যাকশনের পরিবর্তে রোমান্স, ড্রামার মতো ছবি পরিচালনাতেই মন দিতে চান তিনি। তাই আপাতত ‘ধুম ৪’ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন পরিচালক। পরিবর্তে তিনি মন দিচ্ছেন ‘ব্রহ্মাস্ত্র ২’তে। ‘ধুম ৪’ ও ‘ব্রহ্মাস্ত্র ২’— দুটি ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। অয়ন সরে দাঁড়াতে ‘ধুম ৪’-এর পরিচালক কে হবেন, তা নিয়ে চর্চা চলছে।



