নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আউশগ্রাম থানার দায়িত্বভার গ্রহণ করলেন শান্তনু অধিকারী। তিনি এতদিন বেঙ্গল এসটিএফে ছিলেন। তাঁকে আউশগ্রাম থানার কাজ দেখভালের জন্য পাঠানো হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম থানার আইসিকে ২০দিন ছুটিতে পাঠানো হয়েছে। তারপরই নতুন অফিসারকে দায়িত্ব দেওয়া নিয়ে পুলিস মহলে শোরগোল পড়েছে। কয়েকদিন আগে আউশগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতিকে হেনস্তা করা হয়। তাতে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এক পুলিস আধিকারিক বলেন, আইসি নিজেই কয়েকদিনের জন্য ছুটি চেয়েছেন। কাজ দেখভালের জন্য নতুন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাতেই তিনি দায়িত্বভার বুঝে নিয়েছেন।



