Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর করার নালিশ

দুয়ারে সরকারের শিবির পরিদর্শন থেকে ফিরেই আক্রান্ত হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়া হয়।

আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধর করার নালিশ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: দুয়ারে সরকারের শিবির পরিদর্শন থেকে ফিরেই আক্রান্ত হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় বাড়ির সামনেই এমন ঘটনায় গুরুতর জখম হয়েছেন মমতা বারুই। তাঁকে প্রথমে ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে ও পরে বর্ধমান একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় শাসক দলের কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করে বাড়িতে ফেরেন। আউশগ্রামের মৌখিরা গ্রামে তাঁর বাড়ি। তাঁর অভিযোগ, তিনি বাড়ির সামনে কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন। আচমকা কয়েকজন এসে তাঁকে ঘিরে ধরে। তারপরেই তাঁকে মারধর করা হয়। তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাঁর স্বামী আনন্দ বারুই পুলিসের কাছে লিখিত অভিযোগ জানান। তিনি বলেন, দুয়ারে সরকার শিবির থেকে আমরা বাড়িতে ফিরি। তারপর আমি আমার দোকানে যাই। সেই সুযোগেই আমার স্ত্রীকে মারধর করা হয়েছে। 
এ নিয়ে আউশগ্রাম-২ ব্লক তৃণমূল সভাপতি সেখ আব্দুল লালন বলেন,  যারা লোকসভা নির্বাচনে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তারাই এখন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে নিজেদের তৃণমূল বলে দাবি করছে। আসলে এরা দুষ্কৃতী ও খুনি। আমি গোটা বিষয়টি জেলার শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি। অন্যদিকে, ব্লক সভাপতির বিরুদ্ধ-গোষ্ঠী বলে পরিচিত প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি রামকৃষ্ণ ঘোষ বলেন, এটা রাজনৈতিক কোনও ঘটনা নয়। অন্য কোনও ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। অহেতুক রাজনৈতিক তকমা মেরে এলাকার হাওয়া গরম করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ