নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: খুনের চেষ্টার মামলায় এক ব্যক্তিকে সাত বছর কারাদণ্ড দিলেন বিচারক। মঙ্গলবার বলাগড়ের ওই মামলায় চুঁচুড়ার এডিজে ফাস্টট্র্যাক কোর্টের বিচারক, সুকুমার বাস্কেকে ওই সাজা দিয়েছেন। মামলার সরকারি আইনজীবী অমিয় সিংহরায় বলেন, ২০২৩ সালের জুন মাসে পুরনো শত্রুতার কারণে সুকুমার বাস্কে বলাগড়ের মহীপালপুরের বাসিন্দা কানাই বাস্কের উপরে প্রাণঘাতী হামলা করেছিল। সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন কানাইয়ের বন্ধু লগিন সোরেন। তাঁরই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। পুলিস দ্রুত তদন্ত করে যাবতীয় নথি পেশ করেছে। এদিন বিচারক সুকুমারকে সাতবছরের কারাদণ্ড দিয়েছেন। সেদিনের ঘটনায় জখম কানাই বাস্কে ও তাঁর পরিবার ন্যায়বিচার পেয়েছে।



