Bartaman Logo
৯ জুন, ২০২৬

পুত্রসন্তানের আকাঙ্খায় নৃশংসতা! যমজ কন্যাকে খুন বাবার

বর্তমান যুগে দাঁড়িয়েও অকল্পনীয় বর্বরতার ঘটনা। তেলেঙ্গানার করিমনগর জেলায় এক হৃদয়বিদারক ও শিউরে ওঠার মতো ঘটনা, নিজের চার বছরের যমজ কন্যাদের নির্মমভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

পুত্রসন্তানের আকাঙ্খায় নৃশংসতা! যমজ কন্যাকে খুন বাবার
  • ৫ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

হায়দরাবাদ, ৫ এপ্রিল:  বর্তমান যুগে দাঁড়িয়েও অকল্পনীয় বর্বরতার ঘটনা। তেলেঙ্গানার করিমনগর জেলায় এক হৃদয়বিদারক ও শিউরে ওঠার মতো ঘটনা, নিজের চার বছরের যমজ কন্যাদের নির্মমভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Advertisement

অভিযুক্ত কাচ্ছু শ্রীশৈলম, পেশায় এক বেসরকারি কর্মচারী, ছয় বছর আগে বিবাহ করেন। তাঁর ঘরে জন্ম নেয় যমজ কন্যা গীতাংশি ও গীতান্বিকা। কিন্তু তাতে অসন্তুষ্ট হয় শ্রীশৈলম। তার ইচ্ছা ছিল পুত্রসন্তানের। এই নিয়ে প্রায়ই স্ত্রীর সঙ্গে তাঁর তীব্র বাগবিতণ্ডা লেগে থাকত হামেশাই। পরিবারের পক্ষ থেকে বহুবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শ্রীশৈলমের মানসিকতা কোনও দিনও বদলায়নি। গত শুক্রবার ফের একই বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। এরপরই ঘটে সেই নারকীয় ঘটনা। অভিযোগ, তিনি জোর করে নিজের দুই কন্যাকে কীটনাশক খাইয়ে দেন এবং তারপর তাদের একটি কুয়োর মধ্যে ফেলে দেন। অসহায় দুই শিশু সেখানেই প্রাণ হারায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা শ্রীশৈলমকে ধরে ফেলে ও গণধোলাই দেয়। পরে পুলিশের হাতে তুলে দেয় তাকে। কুয়ো থেকে উদ্ধার করা হয় দুই শিশুর নিথর দেহ। 

করিমনগর রুরাল সার্কেলের ইন্সপেক্টর এ.নিরঞ্জন রেড্ডি জানিয়েছেন, ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। শ্রীশৈলমকে হেফাজতে নেওয়া হয়েছে। এই নৃশংস ঘটনার পর গোটা এলাকা শোকস্তব্ধ। ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয়রা। 

সম্পর্কিত সংবাদ