Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মহত্যার চেষ্টা জুনিয়র চিকিৎসকের

আত্মহত্যার চেষ্টা জুনিয়র চিকিৎসকের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসকেএম হাসপাতালে জুনিয়র চিকিৎসকের আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস সূত্রে খবর, শনিবার রাতে হাসপাতালে কর্মরত অবস্থায় ঘুমের ওষুধ খেয়ে এক জুনিয়র চিকিৎসক আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালের ওই হাউজ স্টাফ জ্ঞান হারালে তড়িঘড়ি তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, ওই জুনিয়র চিকিৎসক আপাতত সঙ্কটমুক্ত। আজ সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা।
Advertisement
সম্পর্কিত সংবাদ