স্বামীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল ২৯ বছরেরএক মহিলার বিরুদ্ধে। মহারাষ্ট্রের থানের এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, নানা বিষয়েই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। গত ২০ নভেম্বর রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন স্বামী। কিন্তু চোখের সামনে স্বামীকে আত্মহত্যা করতে দেখেও তাঁকে আটকানোর চেষ্টা করেননি স্ত্রী। বরং ঘটনার ভিডিও তুলছিলেন তিনি। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস।



