Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্মঘাতী যুবতী

আত্মঘাতী যুবতী
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একই বাড়িতে ভাড়া থাকত এক যুবক-যুবতী। অভিযোগ, সম্প্রতি বিয়েতে অস্বীকার করে যুবক। এরপরই অভিমানে আত্মঘাতী হল ওই যুবতী। ভাড়া বাড়ির ঘর থেকে মঙ্গলবার উদ্ধার হল ওই যুবতীর ঝুলন্ত দেহ। পুলিস জানিয়েছে, ওই যুবতীর বাড়ি একটিয়াশাল এলাকাতে হলেও বেশ কয়েকমাস ধরে অজিত রায়ের সঙ্গে বোতলবাড়িতে থাকত। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অজিত রায়কে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিস। পরিবারের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের সঙ্গে রেখেছিল অভিযুক্ত যুবক। কিন্তু সম্প্রতি ওই যুবক বিয়ে করতে অস্বীকার করে। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই যুবতী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ