আত্মঘাতী প্রখ্যাত মারাঠি সন্ত তথা কবি তুকারামের বংশধর শিরীষ মোরে মহারাজ। মহারাষ্ট্রের পুনেতে দেহু রোডে নিজের বাড়িতেই উদ্ধার হয়েছে ৩২ বছরের ওই কীর্তন শিল্পীর দেহ। পুলিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আর্থিক অনটনেই এই চরম পদক্ষেপ। পিম্পরি ছিনওয়াদ থানার এক অফিসার বলেন, বুধবার সকালে শিরীষের ঘরের দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া পাননি তাঁর বাবা-মা। শেষপর্যন্ত তাঁরা পুলিসে খবর দেন। পুলিস এসে দরজা ভেঙে শিরীষের দেহ উদ্ধার করে।



