শনিবার নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু হল এক সিআইএসএফ জওয়ানের। মৃতের নাম কিষান সিং (৩২)। বাড়ি জয়পুরে। সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। এদিন দুপুর ২টো ১০মিনিট নাগাদ বিমানবন্দরের বাথরুমে গিয়ে নিজের সার্ভিস রাইফেল থেকে পেটে গুলি চালান। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা কিষানকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।



