Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬

আটকে রেখে টানা ৫ দিন ধর্ষণ  নাবালিকাকে

পাঁচদিন আটকে রেখে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। ১৭ বছরের নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস।

আটকে রেখে টানা ৫ দিন ধর্ষণ  নাবালিকাকে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গোয়ালিয়র: পাঁচদিন আটকে রেখে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনা। ১৭ বছরের নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস। পুলিস জানিয়েছে, বছর দু’য়েক আগে অভিযুক্তের সঙ্গে একটি বিয়েবাড়িতে পরিচয় হয়েছিল নাবালিকার। তারপর থেকে দু’জনের মধ্যে ফোনে নিয়মিত কথা হতো। সম্প্রতি ওই নাবালিকাকে ঝাঁসিতে ডেকে পাঠায় ওই যুবক। শুধু তাই নয়, তার কথা মতো দেখা করতে না এলে গোপন ভিডিও ফাঁস করে দেওয়ারও ভয় দেখায় অভিযুক্ত। একপ্রকার বাধ্য হয়ে তার সঙ্গে দেখা করতে ঝাঁসিতে যায় নির্যাতিতা। অভিযোগ, সেখানে একটি বাড়িতে তাকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে পাঁচদিন আটকে রেখে তাকে ধর্ষণ করে সে। তাবাড়ি ফিরে কিশোরী পরিবারকে বিষয়টি জানায়। গত ১ মার্চ গোয়ালিয়রের ইউনিভার্সিটি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা-মা। অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণ লালচন্দানি বলেন, পকসো আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ