নয়াদিল্লি: দেশে উন্নতির জন্য তরুণদের আরও বেশি সময় কাজ করা উচিত। এই যুক্তিতে সম্প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান দিয়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। তাঁর এই পরামর্শ ঘিরে তীব্র বিতর্ক দানা বেধেছে। এই বিতর্কে মুখ খুললেন ভারতের প্রথম সারির শিল্পপতি গৌতম আদানিও। তিনি সাফ জানিয়েছেন, এব্যাপারে কারও উপর কোনও কিছু চাপিয়ে দেওয়া তাঁর একেবারেই নাপসন্দ। এই প্রসঙ্গে তাঁর সরস মন্তব্য, বাড়িতে সময় না দিলে তো বউ ছেড়ে পালিয়ে যাবে।
Advertisement
মজার ছলে বললেও কাজের সময় নিয়ে চলতি বিতর্কে আদানির মন্তব্য নয়া মাত্রা যোগ করল। এক্ষেত্রে কাজ ও ব্যক্তিগত তথা পারিবারিক জীবনে ভারসাম্যের উপর গুরুত্ব দিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। ব্যক্তিবিশেষে এব্যাপারে ফারাক রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিজের পছন্দ অনুযায়ী চলা গেলে কাজ ও ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য থাকে। কাজ ও জীবনের সামঞ্জস্য নিয়ে কারও ব্যক্তিগত ধারণা অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না বলেও তিনি সাফ জানিয়েছেন।
আদানি বলেছেন, পরিবারকে সময় দেওয়া খুবই জরুরি। তাঁর পরামর্শ, দিনে প্রত্যেকের অন্তত চার ঘণ্টা বাড়িতে সময় দেওয়া দরকার। বাড়িতে সময় না দেওয়ার পরিণতি বোঝাতে গিয়ে মজার ছলে তিনি বলেন, ৮ ঘণ্টার বেশি কাজ করলে তো বউ ছেড়ে চলে যাবে। তিনি আরও বলেছেন, কোনও কাজ করে যদি কেউ খুশি থাকে, তাহলে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য থাকে। আমাদের কাছে পরিবার ও কাজের বাইরে অন্য কোনও জগত নেই। এখানে কেউ চিরদিন থাকবে না। একথা বুঝে নিলেই জীবনটা সরল হয়ে যায়।