Bartaman Logo
২৭ মে, ২০২৬

আট দিনেও আটকে

আট দিনেও আটকে
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
আট দিন অতিক্রান্ত। সোমবারও কুয়ো থেকে উদ্ধার করা গেল না তিন বছরের চেতনাকে। রাজস্থানের কোটপুতলি বেহরর জেলায় গত ২৩ ডিসেম্বর কুয়োতে পড়ে যায় শিশুটি। প্রায় ১৭০ ফুট নীচে আটকে রয়েছে সে। সেখান থেকে তাকে তুলে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। চেতনার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন তাঁরা। শীঘ্রই উদ্ধার করা সম্ভব হবে। কুয়োর ভিতরের পাথর অত্যন্ত শক্ত হওয়ায় এত সময় লাগছে বলে খবর। উদ্ধারকারীরা জানাচ্ছেন, প্রতি ঘন্টায় মাত্র দুই থেকে চার ইঞ্চি খনন করা সম্ভব হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ