Bartaman Logo
২৭ মে, ২০২৬

আয়ুষ্মান আরোগ্য মন্দির ছত্তিশগড়ে

আয়ুষ্মান আরোগ্য মন্দির ছত্তিশগড়ে
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
রায়পুর: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার বিস্তারে সচেষ্ট ছত্তিশগড় সরকার। এজন্য মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল পরিষেবা প্রসারে সচেষ্ট। ডিকেএস ও মেকাহারার মতো হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত ডিভিশনে সুপার স্পেশালিটি হাসপাতালের কাজ চলছে। জেলা ও ব্লক স্তরে আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা প্রদানে বিশেষ নজর রাখছে। বর্তমানে ছত্তিশগড়ে ৪০০টি আয়ুষ্মান মন্দির কাজ করছে। এটি আয়ুর্বেদের সম্পর্কে তথ্য ও রোগের ঘরোয়া প্রতিকার সম্পর্কে তথ্য প্রদান করছে। সেখানে ওপিডিতে বছরে প্রায় ১ কোটি ৩৮ লক্ষ রোগীর চিকিৎসা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ