Bartaman Logo
৯ জুন, ২০২৬

অসম: ১৭ আসনে প্রার্থী তৃণমূলের

আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। শুক্রবার  ওই রাজ্যের ১২টি জেলার ১৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল।

অসম: ১৭ আসনে প্রার্থী তৃণমূলের
  • ২১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে। শুক্রবার  ওই রাজ্যের ১২টি জেলার ১৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। ৫০টি আসনের জন্য ৮৫টি বায়োডেটা অসম থেকে কলকাতায় পাঠানো হয়েছিল। বায়োডেটা ঝাড়াই-বাছাই করে প্রথম দফার তালিকা প্রকাশ করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে, অসমের জন্য ১৮ জন তারকা প্রচারকের তালিকাও তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায়। সুস্মিতা দেব জানিয়েছেন, অসমের মানুষ জানেন বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। ফলে বাংলার নির্বাচনি প্রচারে ব্যস্ত আছেন মমতা ও অভিষেক। তারমধ্যে একদিন হলেও মমতা ও অভিষেক অসমে প্রচারে আসুন, চাইছেন এলাকার মানুষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ